ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিনের প্রথম প্রহরে ঠাকুরগাঁও শহীদ স্মৃতি সৌধে পুস্প আপন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত জাহান। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এবং গণমাধ্যম কর্মীরা। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী। ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত হচ্ছে বিজয় মেলা।১৯৭১সালে লক্ষ্য শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা ‌,তথা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস কে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এমনটাই জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত জাহান। বিজয় দিবসে কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বের করেন বিজয় র‍্যালি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সারাদিন ব্যাপী আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধার মঞ্চ। বিভিন্ন দেশাত্মবোধক গান কবিতা গাইছেন ঠাকুরগাঁও জেলা শিল্প কলা একাডেমীর শিল্পিরা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান জানান বিজয় দিবস উপলক্ষে নেয়া হয়েছে কোঠোর নিরাপত্তা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম