এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচ কলেজ থেকে কেউ পাশ করেনি
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আজ ১৬অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১টাই একযোগে প্রকাশিত হয় এইচএসসি পরীক্ষার রেজাল্ট। তবে প্রতিবছরের মতো এবার কেন্দ্রীয়ভাবে রেজাল্ট প্রকাশ করা হয় নাই। এবছর প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এইচএসসি পরীক্ষার রেজাল্ট। এইচএসসি পরীক্ষায় এবছর ঠাকুরগাঁওয়ের পাঁচ টি কলেজ থেকে কেউ পাশ করেনি। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগর কলেজ। বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলা বাড়ি হাই স্কুল এন্ড কলেজ। মোড়লহাট স্কুল এন্ড জনতা কলেজ। কদম রসুল হাট স্কুল এন্ড কলেজ। এবং ঠাকুরগাঁ সদর উপজেলার পাবলিক কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০টি কলেজের কেউ পাশ করেনি।
এরমধ্যে লালমনিরহাটের ৬টি। ঠাকুরগাঁওয়ের ৫টি । দিনাজপুরের ৩টি। রংপুরের ২টি। কুড়িগ্রামের ২টি। নীলফামারীর১টি ও গাইবান্ধার ১টি কলেজের কেউ পাশ করেনি।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম