হোমনায় দুই মাদক কারবারি কে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

হোমনায় দুই মাদক কারবারি কে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় দুই মাদক কারবারি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে মো. শামীম (৩৫)। তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া একই উপজেলার পশ্চিম আড়ালিয়া (রামকৃষ্ণপুর) গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সফিকুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামের জামসেদ, নাসির উদ্দিন বিল্লাল ও শাকিল মোল্লার নেতৃত্বে এলাকাবাসী অভিযুক্ত মাদক কারবারিদের আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসনের কর্মকর্তারা দৌলতপুর গ্রামে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ঘোষণা করেন। এলাকাবাসী জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম এর আগেও মাদক মামলায় কারাভোগ করেছেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ