শারীরিকপ্রতিবন্ধকতা শিক্ষা অর্জনে নয়কোন বাঁধা!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা ১নং নশরতপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃআমিনুল ইসলাম।তাঁর দুই মেয়ে ও এক ছেলে, স্ত্রী নিয়ে সংসার।শ্রমিক এর কাজ করে চলছে সংসার!মেয়ে দুটির লেখাপড়ার পাশাপাশি থেমে নেই শারীরিক প্রতিবন্ধী ছেলে রাকিবের লেখা পড়া।রাকিবের সাথে কথা বলে জানা যায় যে তার সহপাঠীরা তাকে অত্যান্ত ভালোবাসে এবং সহযোগিতা করে। নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মছিরত আলী বলেন,"সে পড়াশোনায় মোটামুটি ভালো,পড়াশোনায় তার আগ্রহ রয়েছে প্রচুর " মোঃরাকিব, পিতা মোঃ আমিনুল ইসলাম।দুই বোন ও মা,বাবা নিয়ে তাঁর পরিবার। সে উপজেলার ১নং নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান