নওগাঁ মহাদেবপুরে অশোকলা জমি জমা বিরোধের জের ইদ্রিস আলির বাড়িতে হামলা অগ্নি সংযোগ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফকির পাড়া অশোকল গ্রামে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার বিরোধের জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ১লা মে। শুক্রবার বেলা সোয়া ১১টার সময় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জায়গাঁ-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মোঃ এরশাদ, মোঃ এজাজুল মোঃ আমিনুল সংঘবদ্ধভাবে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ইদ্রিস আলীর বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছেলে নাঈম হোসেন বলেন, জমিজমার বিরোধের জেরে আমাদের উপর এরশাদ, এজাজুল ও আমিনুল ইসলাম হামলা চালায়। এ সময় তারা আমাদের বাড়ি ঘর ভাংচুর করে এবং অগ্নি সংযোগ করে, আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এজাজুলসহ তার বোন ও মা আজিরুন বলেন, আমাদের উপর তারা আগে হামলা করে পরে আমরা তাদের বাড়ি ভাংচুর করি। এ সময় তারা অগ্নি সংযোগের অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার