ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ভূল্লী থানার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আনারুল ইসলাম (৪১), পিতা: মৃত আব্দুল লতিফ, সাং- পূর্ব শুখানপুকুরী বিন্যাকুড়ি;
মোঃ আব্দুর রহিম (৩৪), পিতা: আব্দুল জলিল;
এবং মোঃ হারুন অর রশিদ (৩০), পিতা: শাহাজামাল।
তাদের সকলের বাড়ি ভূল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ পূর্ব শুখানপুকুরী এলাকায় অভিযান চালায়। এসময় ১নং আসামি আনারুল ইসলামের নিজ বসতবাড়িতে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের হেফাজত থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩৩ পিস।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম