টেকনাফের হ্নীলা ৬নং যুবদলের কমিটি গঠিত মোহাম্মদ আকরাম আহবায়ক, জয়নাল আবেদিন টিপু সদস্য সচিব

টেকনাফের হ্নীলা ৬নং যুবদলের কমিটি গঠিত  মোহাম্মদ আকরাম আহবায়ক, জয়নাল আবেদিন টিপু সদস্য সচিব
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৬নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধায় হ্নীলা উত্তর যুবদলের আহবায়ক হারুন আর রশিদ ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিন কাদের সাক্ষরিত পাঠানো এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে মোহাম্মদ আকরাম কে আহবায়ক, মোহাম্মদ রাসেল সিনিয়র যুগ্ম আহবায়ক, মোহাম্মদ আমিন , সাইদ হোসাইন, সাইফুল আলম কে যুগ্ন আহবায়ক ও জয়নাল আবেদিন টিপু কে সদস্য সচিব করা হয়। পাশাপাশি আগামী ১মাসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে ইউনিয়ন আহবায়ক ও সদস্য সচিব বরাবরে জমা দেওয়ার শর্তে কমিটি অনুমোদন দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক