বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বৈরী আবহাওয়ায় উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্কিট হাউজ পর্যন্ত র‍্যালি ও বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) ফারজানা আলম,জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম, নরসিংদী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম