ছাওলা ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মামুন

ছাওলা ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মামুন
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ছাওলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মামুনুর রশিদ ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন তিনি।গণসংযোগকালে মাওলানা মামুনুর রশীদ মামুন বলেন, “ছাওলা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিচালনা করবো।কোনো ধরনের বৈষম্য ছাড়াই সকল নাগরিকের কল্যাণে কাজ করবো।তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের সেবা করাই সবচেয়ে বড় দায়িত্ব। ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন একান্ত প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “মাওলানা মামুনুর রশীদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। আমরা চাই একজন সৎ ও দায়িত্বশীল মানুষ ইউনিয়নের নেতৃত্বে আসুক।”গৃহিণী রোকেয়া বেগম বলেন, “নারীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা তার সফলতা কামনা করি।কলেজ শিক্ষার্থী সোহেল রানা বলেন, “যুব সমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার মানোন্নয়নে তার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।স্থানীয় বাসিন্দা মরিয়ম খাতুন বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মানুষের কথা শুনবেন এবং সবসময় জনগণের পাশে থাকবেন। মাওলানা মামুনুর রশীদের মধ্যে সেই আন্তরিকতা দেখতে পাচ্ছি।এদিকে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় প্রার্থী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। তার গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান