চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা জনতার হাতে ধরা ও পুলিশের হাতে সোপর্দ

চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা জনতার হাতে ধরা ও পুলিশের হাতে সোপর্দ
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো: ইউসুফ খাঁ (৪৫) নামে একজনকে গ্রেফতার করছে পুলিশ। মির্জাগঞ্জের ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাগাছিয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইউসুফ খাঁ কে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতার ইউসুফ খাঁ কলাপাড়া উপজেলার বৈদ্যপাড়া গ্রামের মরহুম ওমর আলী খাঁ এর ছেলে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন