নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার এজেন্ট ব্রজেন্দ্রনাথ নামে এক জন আটক
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ডিবি পুলিশ গতকাল রবিবার ১০ মে নওগাঁর রাণীনগর থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে জানতে পারে যে, একজন দোকানদার তার নিজ দোকানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি টিম রাণীনগর থানাধীন কুমুরিয়া গ্রামে সাবত্রী ফার্মেসী নামে ঔষুধের দোকানে গিয়ে ঐ গ্রামের ব্রজেন্দ্রনাথ সরকার পিতা গোলক সরকার এর দুটি মোবাইল চেক করে দেখতে পায় বাজেন্দ্রনাথ অনলাইন জুয়ার প্লাটফর্ম Mostbet সহ একাধীক অনলাইন জুয়ার এজেন্ট এমনকি তার দুটি ফোনে একাধীক সীম ব্যবহার করে। গত এক বছরে ১ লাখ ৯৮ হাজার টাকার অনলাইন জুয়ার ট্রানজেশন এর তথা পায় ডিবি পুলিশ। এসময় অভিযুক্ত কে আটক পূর্বক রাণীনগর থানায় আটককৃত বাজেন্দ্রনাথ এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার