পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বানারীপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায়
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় স্বরূপকাঠি বানারীপাড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। বুধবার (০৬ মে ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুদ্দুস যাত্রীবাহী একটি যান নিয়ে বানারীপাড়া থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অলংকারকাঠি (নার্সারি) হাইওয়ে এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় কুদ্দুসসহ গাড়িতে থাকা আরও চারজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।