নরসিংদীর রায়পুরায় নারী মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার

নরসিংদীর রায়পুরায় নারী মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরার খানাবাড়ির হুমায়ুন সাধুর মাজার থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমাকে মাদকসহ আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় একজন মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে ০১ মে, শুক্রবার,২০২৬ইং রাত ৯টায়,তাৎক্ষণিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।এ সময়, রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন, মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে,কঠোর অবস্থানে আছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন