ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন প্রথম ভিসি হওয়ার আলোচনায়
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, বিশিষ্ট থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ড. ইসরাফিল শাহীন বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সিনিয়র প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার একাডেমিক ও গবেষণা কার্যক্রম দেশ-বিদেশে বিস্তৃত। বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে তিনি কর্মশালা, গবেষণা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন। পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপ—এই চারটি বৈশিষ্ট্যের সমন্বয়ে তার নির্দেশনা একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছে। তার কাজ থিয়েটারকে সমাজমুখী, অংশগ্রহণমূলক এবং চলমান সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঠাকুরগাঁওবাসীর কাছে এটি গর্বের বিষয় যে, জেলার এই কৃতি সন্তান নতুন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম