নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মোটরসাইকেল চালক অপহরণ, মুক্তিপণ দাবি
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক মোটরসাইকেল চালককে অপহরণের ঘটনা ঘটেছে। ৫ই এপ্রিল রোজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তি মোর্শেদ (২০), তিনি বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত নুরুল হাকিম। জানা যায়, তিনি বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেঙ্গার বিল এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, মোর্শেদ যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে অপহরণকারীরা ইতোমধ্যে মোর্শেদের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। নিখোঁজ মোর্শেদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত তার নিরাপদ উদ্ধার কামনা করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি