রামুর ৩০ বিজিবির অভিযানে সীমান্ত থেকে আনা ২৪টি গরু আটক

রামুর ৩০ বিজিবির অভিযানে সীমান্ত থেকে আনা ২৪টি গরু আটক
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

জানা যায়, বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি টহলদল ১ই এপ্রিল সকাল ১০টার দিকে গরম শিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে আনা ২৪টি গরু জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গরুগুলো গহীন পাহাড়ি পথ ব্যবহার করে বাইশারী এলাকায় প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। তবে টহলদলের তৎপরতায় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও গরুগুলো আটক করা হয়। আটককৃত গরুগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি