মেম্বার পদপ্রার্থী হাফেজ মোহাঃ আব্দুল কাইয়ুমের গণসংযোগ জোরদার
দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে মেম্বার পদপ্রার্থী হাফেজ মোহাঃ আব্দুল কাইয়ুম ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ইতোমধ্যে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। হাফেজ মোহাঃ আব্দুল কাইয়ুম বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ১নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। এদিকে, তার এই গণসংযোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন