পটুয়াখালী ০১ আসনের সংসদ সদস্য মির্জাগঞ্জে আগমন

পটুয়াখালী ০১ আসনের সংসদ সদস্য মির্জাগঞ্জে আগমন
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবিবার (১০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন