হোমনায় দুই বাইকের সংঘর্ষে নিহত-১!! আহত-২
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নি'হত ও দুইজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে হোমনা টু কোম্পানিগঞ্জ রোডের শ্রীপুর-কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ এর সামনে দুই বাইকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটলে এ দূ'র্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাইক চালক পল্লী বিদ্যুৎ এর ইলেকট্রিশিয়ান কাউসার মিয়া মা'রা যান। সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে। আহতরা হলেন ঘারমোড়া ইউনিয়নের রহমত উল্লাহ ও মোঃ আবদুল্লাহ। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। যানা যায়, আনুমানিক রাত বারোটার দিকে চার বন্ধু মিলে দুইটি বাইক নিয়ে মুরাদনগরের তিতাস থেকে হাঁসের মাংস ও রুটি খেয়ে বাড়ি ফিরছিলেন। আসার সময় কৃষ্ণপুর স্থানে তাদের নিজেদের দুই বাইকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে তারা গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এসময় পথচারীরা তাদের কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করেন।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ