সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাপাহারে গনহত্যা  দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত
ছবিঃ আঃ রহিম

দৈনিক বিজয় নিউজ সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

সাপাহারে গনহত্যা দিবস উৎযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সহকারি কমিশনার ভূমি ফরিদুল ইসলাম, সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মুহা, আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, বিশিষ্ট সমাজসেবক সাবেক অধ্যক্ষ আব্দুণ নুর, জাতীয়তাবাদী দল বিএনপি'র সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী( লাবু) জামাতে ইসলাম উপজেলা আমির আবুল খায়ের তরুণ প্রমুখ বক্তব্য রাখেন এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউ পি চেয়ারম্যানগন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম