নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া চ্যাংকুড়ি সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া চ্যাংকুড়ি   সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ানে চৌমাশিয়া চ্যাংকুড়ি মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্ব পার্শ্বে চ্যাংকুড়ি, ওহাব চাউল কলের সামনে এ সড়ক দুর্ঘটনায় ঘটে। নিহত তন্ময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে। নিহতের ভগিনীপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে তন্ময় মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে নওগাঁ থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলে মৃত্য হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার