কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনবার (২৮ ফেব্রয়ারী-২৬) কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল মধুসূদন সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট আনিসুর রহমান প্রমূখ। ইফতার মাহফিল পরিচালনা করেন, উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক কর্পোরাল রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল-সহ বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ। উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত আলী, সহধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিন, অন্যতম সদস্য সার্জেন্ট মাহাবুর, সার্জেন্ট মিজান, সার্জেন্ট সামসু, কর্পোরাল জালাল, সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, কর্পোরাল আবু কাসেম, সার্জেন্ট সুবাস, সার্জেন্ট মিজান, সার্জেন্ট রেজাউল, সার্জেন্ট শামছুর রহমান, সার্জেন্ট শফিকুল ইসলাম, সার্জেন্ট শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ