বর্ণাঢ্য আয়োজনে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ

ঢাকা, “একতার এক বছর | সত্যের পথে, ঐক্যের বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান গেন্ডারিয়ার লোহারপুলে অবস্থিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ. এম. জাকির হোসেন, চেয়ারম্যান, সচেতন ফাউন্ডেশন এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক সমাজসেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম জমাদ্দার মিলন, সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবর রহমান আনু, সিনিয়র সহ-সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ (কেন্দ্রীয় কমিটি); ফরিদ আহমেদ জুয়েল, সভাপতি, বাংলাদেশ টিসিবি ডিলারশিপ অ্যাসোসিয়েশন; তারেক আহমেদ জন, সভাপতি, ৪৪ নং ওয়ার্ড বিএনপি এবং ওমর মোতালেব টিটু, সাধারণ সম্পাদক, ৪৬ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ মজুমদার ও তারেক ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন অসিত চক্রবর্তী, সঞ্জয় মোদক, অনিক ইসলামসহ পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পরে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মরহুম আবদুর রহমান ভুঁইয়া-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, অতিথিদের বক্তব্য এবং সাংবাদিকতা, সমাজসেবা ও ব্যবসা খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্টজনদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাই সমাজে সত্য তুলে ধরার প্রধান শক্তি। ভবিষ্যতেও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব সত্যনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন