যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না; নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না; নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করবে না। বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই সহযোগিতা করতে প্রস্তুত।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ঢাকায় দায়িত্বগ্রহণের পর এটিই ছিল সিইসির সঙ্গে ক্রিস্টেনসেনের প্রথম সাক্ষাৎ। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে এ দিন বৈঠক করে।

ক্রিস্টেনসেন বলেন, সিইসির সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা হয়। নির্বাচন কমিশনার তাকে নির্বাচন প্রস্তুতি সংশ্লিষ্ট নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের সিনেটে শোনানিতে তিনি যেমন বলেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে তিনি উৎসাহিত। নির্বাচনের ফলাফল দেখতে তিনি আগ্রহী।

গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে ক্রিস্টেনসেন বলেন, প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে নির্বাচন উৎসবমুখর হবে। তিনিও একইভাবে বাংলাদেশে একটি আনন্দঘন ও উৎসবমুখর নির্বাচন কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/