মানবতাবিরোধী অপরাধ মামলায় সজীব ওয়াজেদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী মনজুর আলম
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে মো. মনজুর আলমকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর তাঁকে এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
এ মামলার আরেক আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বুধবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ গঠনসংক্রান্ত আজকের শুনানি স্থগিত হয়ে ১১ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ৪ ডিসেম্বর দাখিল করা অভিযোগপত্রে জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করতে সহায়তা ও উসকানি দেয়াসহ তিনটি অভিযোগ উল্লেখ রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ ই