মাননীয় ডিআইজি মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সোমবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স ড্রিলশেড-এ বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। বিশেষ কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
উক্ত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয়’কে জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতা সহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখা সহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) জনাব মোঃ নুরুল আমিন সহ রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ, ডিআইও-১, ওসি ডিবি সহ সকল ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া