রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুস সবুর

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুস সবুর
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুস সবুর। সভার শুরুতে প্রয়াত সিনিয়র সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবে সভাপতি সাইদুর রহমান রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হয়। কার্যনির্বাহী কমিটি মনে করে, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে প্রেসক্লাবের স্বার্থে তিনি দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন