প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে
ছবিঃ মো: গোলাম কিবরিয়া

দৈনিক বিজয় নিউজ রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা থেকে ডাব সংগ্রহ করে সবুর আলী । সেই ডাব ভ্যান গাড়িতে ঘুরে,  ঘুরে বিক্রি করে সবুর আলী । আর এই সামান্য অর্থ দিয়ে চলে তার পরিবারের সকল খরচ । রাজশাহী শহরের আলুপট্টিতে দেখা হলো সবুর আলীর সাথে ।  ছোট দুই সন্তান নিয়ে সবুর আলীর পরিবার । ডাব গাছে উঠা । ডাব নামানো সহ সব কিছুর কৌশল শিখে নিয়েছে সবুর আলী । এখন পর্যন্ত এই পেশা  ধরে রেখেছে সবুর আলী । ডাব কাটা কিছুটা ঝুঁকিপূর্ন।  কিন্ত সাবধানতা অবলম্বন করতে হয় । ডাবের রয়েছে নানা ধরনের শারীরিক উপকার । ডাবের পানি  সৃষ্টিকর্তার এক অসাধারণ নিয়ামত।  ডাবের পানির রয়েছে বিভিন্ন ধরনের উপকার । ডাবের পানি শরীর ঠান্ডা রাখে এবং শরীরে দ্রুত শক্তির জোগান দেয়. এতে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমায়, হজমশক্তি বাড়ায়, এবং শরীরের পানির ঘাটতি দূর করে । ডাব রক্তচাপ নিয়ন্ত্রণ করে । ডাবের পানিতে পটাশিয়াম থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে । হজম ভালো রাখা , পেট ফাঁপা, গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে এটি বেশ উপকারী । ত্বকের উজ্জ্বলতা বারায় ।ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সুস্থ রাখে ও সতেজ করে । ডাবের পানি , কিডনির স্বাস্থ্য  ভাল রাখে । শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে।ডাবের পানি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে । সোডা বা বাজারের জুসের চেয়ে এতে ক্যালরি কম থাকে, যা ওজন ঠিক রাখতে সাহায্য করে । অনেক সময় চিকিৎসক রোগীকে ডাবের পানি পান করতে বলেন ।

দৈনিক বিজয় নিউজ/ মো: গোলাম কিবরিয়া