নওগাঁ সদর বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে চুরিকরা গরু নিয়ে পালানোর সময় বেলাল নামে এক গরুচোর গ্রেফতার

নওগাঁ সদর বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে চুরিকরা গরু নিয়ে পালানোর সময় বেলাল নামে এক গরুচোর গ্রেফতার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় চুরি করা গরু নিয়ে পালানোর সময় মো. বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানার বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল সদর থানাধীন জবার মোড়ে তাকে চোরাই গরুসহ আটক করে। গ্রেপ্তার বেলাল হোসেন বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করেন। এ ঘটনায় বেলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার