কেশবপুরের সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে জামাত ইসলামির উদ্যোগে বাউশলা বাজার মসজিদে পবিত্র সিরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনি, ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ