নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কৃষক দলের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কৃষক দলের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর  শুভ উদ্বোধন
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মনিমুল ইসলাম চঞ্চল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইরুল কায়েস সাজু, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল সবুজ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম বেলু, সাধারণ সম্পাদক শাহজাহান ইসলাম সাইফ সহ কৃষকদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের মাঠমুখী করতে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার