নির্ঝর নীরবতা ( মোঃ সৌরভ হোসেন )

নির্ঝর নীরবতা  ( মোঃ সৌরভ হোসেন )
ছবিঃ মোঃ সৌরভ হোসেন

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

নির্ঝর নীরবতা

       মোঃ সৌরভ হোসেন

বাঁচিয়া কী কাম? নাকে আসে সে ঘ্রাণ,

মরিল বাঁচিবে প্রাণ, জাগিয়া উঠিবে জ্ঞান;

চার চোখে ভাসে যুদ্ধের ঢাল,

যে দৃশ্যে মৃত ভ্রমর নিষ্প্রাণ।

পল্লী নগরী আহাজারি পুষ্প মনে,

অস্থির কাতরতা কাঁপে ক্ষণে ক্ষণে;

সভ্যতার দামামায় বিশ্বে বেহাল,

রক্তিম পিশাচ রক্তে কাঙাল।

কত মা’র চিৎকার আকাশ ফাড়িয়া,

যায় না কি তাদের বক্ষ ভেদিয়া!

বিশ্ব মনুষ্যত্ব গল্পে তুঙ্গে,

কত লাশ ইতিহাস মারছে ছুঁড়ে।

নীড় সন্ধানী পাখি, যন্ত্রণায় বেলা,

জননী চূর্ণ-বিচূর্ণ অঙ্গশয্যায় হেলা;

হে বিশ্ব বিবেক! কোন ব্যস্ততায় তুমি—

আজকে তোমার নয়নে ছানি!

-------------------------------------------------------------------

লেখক পরিচিতি:

মোঃ সৌরভ হোসেন

দশম শ্রেণী, গোবরচাপাহাট উচ্চবিদ্যালয়

ফোন: ০১৩১০৮২৬৫৬১

ঠিকানা: থানা: বদলগাছি, জেলা: নওগাঁ।