বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম জুলহাস বলেন, পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। নববর্ষে দেশ ও জাতির কল্যাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, মানবসেবায় নিয়োজিত পল্লী চিকিৎসকদের ঐক্য, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধ আগামীতেও আরও দৃঢ় হবে এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সক্রিয় ভূমিকা পালন করে যাবে। শুভেচ্ছা বার্তায় নরসিংদী জেলার সকল পল্লী চিকিৎসকসহ দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এমইআই