টেকনাফে মাস্টার জাকের হোসেন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগেতরুণ প্রজন্ম মেলা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টেকনাফ উপজেলা প্রতিষ্টাতা সভাপতি ও জেলা জাগো দলের আহবায়ক প্রয়াত মাস্টার জাকের হোসেন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ প্রজন্মের আইডল প্রতিবাদীও বার বার কারা নির্যাতিত মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর যোগ্য উত্তরসূরী মুরাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৯ ডিসেম্বর দুপুর ২ টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান তরুণ সমাজের অহংকার জিয়াউর রহমান জিহাদ। স্মৃতি সংসদের প্রধান উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমীর ও উখিয়া টেকনাফ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তর শাখার সভাপতি মাও: আব্দুল খালেক নিজামী, উক্ত তরুণ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন প্রয়াত মাস্টার জাকের হোসেন চৌধুরী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা,মুরাদ হোসেন চৌধুরী। স্থানীয় আর বেশ কিছু তরুণ নেতৃত্ব।এসময় শতশত তরুণ প্রজন্ম উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক