৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার

৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ১৮ ইং ডিসেম্বর অপরাহ্নে নরসিংদী জেলার শিবপুর মডেল থানা, মনোহরদী থানা ও বেলাব থানা আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক। পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার । এই সময় আরো উপস্থিত ছিলেন, সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার,শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়াসহ স্ব-স্ব থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন