কেশবপুরে বিএনপি'র উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর-২৫) বিকেলে ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান খান কারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস প্রমূখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের শত শত নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ