প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির বাইশারী বালু লুটের উৎসব ২৬ শে অক্টোবর দৈনিক খোলা কাগজে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বান্দরবান নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের কাগজিখোলা ১নং ওয়ার্ড়ের বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম, এবং যুবদলের সভাপতি সাইপুর রহমান বলেন ভুয়া মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে। আমাদের মান সম্মান নিয়ে খেলা করছে। ঘটনা স্থানে উপস্থিত না হয়ে মোবাইল ফোনে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করে এই মিথ্যা বানোয়াট ভুয়া সংবাদ ছাপানো হয়েছে। অবৈধ বালু উত্তালন থেকে আমরা বিরত, আমরা আইনকে সম্মান করি, আমরা আইনের ঊর্ধ্বে নয়।

আমরা কোন ধরনের বালুর সিন্ডিকেটের সাথে জড়িত নাই, এবং কেউ যদি প্রমান দিতে পারে, তাহলে আমাদের কে যত বড় শাস্তি এবং জরিমানা দেওয়া হোক, না, কেন আমরা মাথা পেতে নিরবে মেনে নিব। এই ভুয়া মিথ্যা বানোয়াট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ এই বালু উত্তোলনে বিএনপির সভাপতি ইব্রাহিম, যুবদলের সভাপতি সাইপুন রহমান এরা কেউ জড়িত নেই। এবং এলাকায় এদের কোন ধরনের খারাপ রেকর্ড নেই।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি