বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বীরগঞ্জে প্রচারপত্র (লিফলেট) বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরের বিভিন্ন এলাকায় দোকান অফিস ব্যবসায়িক প্রতিষ্ঠান পথচারী সাথে কুশল বিনিময় করেন এবং ৩১ দফা সম্পর্কে কথা বলেন, এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ–সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা মাঠে নেমেছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান