উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলে ২৪ জন শিক্ষার্থী কুরআন সবক অনুষ্ঠানসম্পন্ন হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলে ২৪ জন শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, অত্র উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামি স্কুল রানীর বন্দর, চিরির বন্দর,দিনাজপুর। স্থাপিত:-২০২৩ ইং হতে অদ্যবদি সু -নামের সহিত জেনারেল ও ইসলামি শিক্ষা প্রদান করে আসছেন। দক্ষ কমিটি ও মেধাবী শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে, বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা ২৬০জন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ৪র্থশ্রেণীর ছাত্র মোঃআলিফ স্বাগত বক্তব্য রাখেন,আরবিতে বক্তব্য রাখেন, ৫ম শ্রেণীর ছাত্র মোঃ আহমদ আবু সাইদ।
সবক প্রদান করেন,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শায়েখ ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ আলতাফ হোসেনশাহ, উপস্থিত ছিলেন, পরিচালক মোঃ জাকির হোসেন,সহ সকল শিক্ষক বৃন্দ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় উলামা মাশায়েখ ও অভিভাবক বৃন্দ। ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে আলোচনা রাখেন,উলামা মশায়েখ এর মধ্যে মাওলানা রবিউল ইসলাম খতিব বাইতুল হামদ জামে মসজিদ রানীর বন্দর ও পরিচালক, রহমানিয়া হিফজুল কুরআন একাডেমি। মোঃআতিউর রহমান খতিব দঃনশরতপুর ফকিরপাড়া বাইতুল নুর জামে মসজিদ। মাওলানা মোকলেছুর রহমান, মাওলানা ডাঃজাকির হোসেন,প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, হাফেজ মোঃশাকিল শিক্ষক অত্র উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুল।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান