রাজশাহী মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক, বাকশিস মোহনপুর উপজেলা শাখা ও মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ্ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সহসভাপতি, বাকশিস রাজশাহী জেলা শাখা ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু রহমান ও সামসুজোহা শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসলাম আলী, ভাইস প্রিন্সিপাল মকবুল হোসেন, অধ্যাপক কাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক বাবুল হোসেন, গোলাম মোস্তফা বাবলু, মসিউর রহমানসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে মোহনপুর উপজেলা বাকশিস শাখার নতুন কমিটি গঠন করা হয়। মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ্ আলম সভাপতি, কেশরহাট মহিলা কলেজের অধ্যাপক রবিউল ইসলাম সাধারণ সম্পাদক এবং আত্রায় অগ্রণী ডিগ্রি কলেজের অধ্যাপক জাহানগীর হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা করা সম্ভব। তাঁরা কলেজ শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন