ফাররুখ ফয়সাল'র মৃত্যুতে ড.হোসনে আরা বেগম ও টিএমএসএস পরিবার শোকাহত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতী সন্তান, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মহসীন আলী দেওয়ান'র জ্যেষ্ঠ পুত্র, ফাররুখ ফয়সাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ফাররুখ ফয়সাল ছিলেন আন্তর্জাতিক মানের সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজের বৈষম্য দূরীকরণ, ন্যায় ও ন্যায্যতা স্থাপনে কঠিন কণ্ঠস্বর, এবং আর্টিকেল ১৯ এর এশিয়া মহাদেশের পরিচালক, টিএমএসএস-এর উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক। তাঁর স্ত্রী, কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষীদের গভীর শোকের মধ্যে রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি টিএমএসএস পরিবারের সকলেই গভীরভাবে শোকাহত। ফাররুখ ফয়সাল এর মৃত্যুতে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম শোকাহত চিত্তে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর শোক এবং সমবদনা জ্ঞাপন করেছেন।
অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বলেন, মরহুমের বর্ণাঢ্য জীবনে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি মা-বাবা হারা সকল মানুষদের মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ, তাঁদের আত্নার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও টিএমএসএসের চেয়ারপার্সোন গুলনাহার পারভীন, বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির রেজিস্ট্রার বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মোঃ আনসার আলী তালুকদার, উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস পরিচালিত বিসিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক টিএম আলী হায়দার, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিত্তরঞ্জন মিশ্র, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, পরিচালক প্রশাসন শাহাজাদী বেগম, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, আইটি এন্ড জিজি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, পাবনা থেকে আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দুবলিয়া আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা, মোঃ মোমিনুল ইসলাম, শাফি পারভেজ, মোঃ রাজু আহমেদ প্রমূখ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য্য ধারণ করার জন্য মহান আল্লাহ কাছে দোয়া কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান