তুমি হলে অন্যের
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
তুমি হলে অন্যের
প্রিয়া তুমি সুখে থাকো এটাই আমার কামনা-
তোমায় সুখী করতে আমার মনে যত ভাবনা,
আশা ছিলো তোমায় নিয়ে কাটাবো জীবন-
ভাগ্যে নাই তাইতো তুমি হলে অন্যের আপন।
এখন আমি একা,বড় একা সময় তো কাটেনা-
সুখে থাকো স্বামীর ঘরে হও সুখী দুঃখ দেবোনা,
সব চাওয়া হয়না পূরণ এইতো জগতের নীতি-
এখন আমি একাকী বিরহে কাটাই দিবা রাতি!
আমার দুঃখে সবাই কাঁদে আমিই শুধু হাসি-
ভেবোনা আমার জন্য কভুও আমি ভালো আছি,
কেউ দেখেনি আমার ব্যথা কেউ বুঝতে না চায়-
সময় হলে একবার এসে দেখে যেও সীমানায়!
আমার সুখের ভাগ আমি তো দেবোনা তোমায়-
কত সুখে আছি আমি তা জানে কেবল খোদায়,
দোওয়া করি সকল সুখ পড়ুক তোমার পায়ে লুটে-
তোমার বুকের যত ব্যথা কাটা হয়ে এ বুকে ফোটে!
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ