সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পেয়ে থাকেন। বর্তমানে সরকারি চাকুরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ। দেশে টানা দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় জনগণের প্রকৃত আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য এই নতুন পে কমিশন গঠন করা হলো।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ