"অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার সক্রিয়; নিরপেক্ষতা ও সংস্কার ব্যর্থ" "অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের অভিমত'
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
২০২৫ সালের ২৩ জুলাই, রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি’র সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের ভেতরে "আরেকটি সরকারের" অস্তিত্ব, নির্বাচনী নিরপেক্ষতা ও অর্থনৈতিক সংস্কার ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।
আনুষ্ঠানিক সরকারের পেছনে একটি "অদৃশ্য ক্ষমতার চক্র" সক্রিয়, যা এখন প্রকাশ্য রহস্য। এই সমান্তরাল কাঠামো সরকারের সিদ্ধান্ত ও কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, ফলে দলীয় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।
ভট্টাচার্যের মতে, "এটা এখন আর গোপন নয়; সবার কাছেই প্রকাশ্য। সরকার চাইলেও এই চক্রের কারণে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না"।
সংস্কার ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে সরকার গঠিত হলেও দরিদ্র, নারী, সংখ্যালঘু ও উদ্যোক্তাদের জন্য কার্যকর পদক্ষেপ
সংস্কার ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে সরকার গঠিত হলেও দরিদ্র, নারী, সংখ্যালঘু ও উদ্যোক্তাদের জন্য কার্যকর পদক্ষেপ দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানোর নৈতিক অবস্থান অস্পষ্ট। সংস্কারের সম্ভাবনা ব্যাহত হয়েছে; গরিবরা তো বটেই, এমনকি উৎপাদনশীল উদ্যোক্তারাও এর সুফল থেকে বঞ্চিত।আনু মুহাম্মদের সমর্থন: "বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার"। দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানোর নৈতিক অবস্থান অস্পষ্ট। সংস্কারের সম্ভাবনা ব্যাহত হয়েছে; গরিবরা তো বটেই, এমনকি উৎপাদনশীল উদ্যোক্তারাও এর সুফল থেকে বঞ্চিত। আনু মুহাম্মদের সমর্থন: "বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার
"আপস-আঁতাতের নির্বাচন নয়", প্রকৃত নির্বাচনের জন্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ব্যবস্থা অপর্যাপ্ত। ভট্টাচার্যের পরামর্শ: সেনাবাহিনীর ৩-৪ মাস মাঠে থাকা অপরিহার্য; অস্ত্র উদ্ধার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় প্রয়োজন। সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে জনমনে উদ্বেগ থাকলেও, এটি নির্বাচনের শর্ত।
এটি "অনন্তকালীন সরকার নয়", তাই ডেস্ক ক্লিয়ারিং লিস্ট তৈরি করে জনগণকে জানানো প্রয়োজন: কোন সংস্কারগুলি সম্পন্ন হবে, কোনগুলো স্থগিত থাকবে—তা প্রধান উপদেষ্টার ঘোষণা করা উচিত। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহার প্রকাশ ও নাগরিক সমাজের তদারকি জরুরি।
গোলটেবিলের আয়োজক: প্রথম আলো (ঢাকার কারওয়ান বাজারে)।
শোক প্রকাশ: বৈঠকের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি এক মিনিট নীরবতা পালন14
অন্যান্য অংশগ্রহণকারী: ফরহাদ মজহার (চিন্তক), হোসেন জিল্লুর রহমান (পিপিআরসি), আনু মুহাম্মদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক), সারা হোসেন (সুপ্রিম কোর্টের আইনজীবী), সহুল আহমদ (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ)।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ