প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।

এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময়:   তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৪,    সময়: সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত (১ ঘণ্টা)

প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২৬ জুন ২০২৩-এ, আবেদনের শেষ তারিখ ছিল ৩১ জুলাই ২০২৩। তবে, ৩০ জুলাই ২০২৩-এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়। ২০২৪ সালে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে আবেদনের সময়সীমা ৮ আগস্ট ২০২৪ এবং পরে ২২ আগস্ট ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা

আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট-এ প্রকাশ করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো নিয়মিত চেক করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ