শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবীতে দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে ছাত্রদের রাস্তা অবরোধ ও প্রতিবাদ মিছিল
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে,শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,ও রাস্তা অবরোধ,১০ মাইল ও দিনাজপুর মহাসড়কের শিক্ষা বোর্ডের সামনে রাস্তা অবরোধ রাখেন শিক্ষার্থীরা। তাদের দাবীর মধ্যে ছিল গতকাল মাইলস্টোনের দূর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা,ও শিক্ষার্থীদের ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবি। কয়েক ঘন্টা অবরোধ রাখার পর রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায় নি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান