"কৃষি একটি ব্যবসা" এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে চালু হয়েছে কৃষক মাঠ বিজনেস স্কুল
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া নিশ্চিতে চিরিরবন্দরে চালু হয়েছে কৃষক মাঠ বিজনেস স্কুল। এখানে কিভাবে উচ্চমুল্য ফসল চাষাবাদ করে বেশি লাভোবান হওয়া যায় তা হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন শতাধিক কৃষক,এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার জোহোরা সুলতানা বলেন, চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে এ স্কুল পরিচালনা করা হবে বলে যানা যায়। এখন পর্যন্ত ৭ টি ইউনিয়নে এ স্কুল হয়েছে।তারই ধারাবাহীকতায় ৮ নং সাইতাড়া ইউনিয়নে চলছে এ স্কুল। সেখানে স্কুল পরিচালনা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মিনহাজুল হক নবাব। তিনি আরো বলেন, কৃষি নির্ভর দিনাজপুরে বছরজুড়ে উৎপাদন হয় সবজিসহ নানা ফসল। কিন্তু ফড়িয়াদের কারণে পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হন কৃষকরা। উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় কৃষি বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে কৃষক মাঠ বিজনেস স্কুল। প্রতিটি স্কুলে ৩০ জন কৃষক/কৃষানী প্রশিক্ষণ নিচ্ছেন। কৃষি বিভাগের সহযোগিতায় স্থাপন করা হয়েছে কালেকশন পয়েন্ট। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে। এতে করে কৃষক ও ব্যবসায়ীদের মাঝে যে মদ্ধস্ততাভোগী রয়েছে তার দৌরাত্ম কম হওয়ায় কৃষকরা লাভোবান হচ্ছেন। কালেকশন পয়েন্ট থেকে উৎপাদিত পন্য বাছাই করে দুরবর্তী বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় এতে করে কৃষকরা ভালোদাম পাচ্ছেন বলে যানা যায়। চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলছে কৃষি বিভাগ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান