রানীরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আজ ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সুইহারীবাজারে একটি মুদি দোকান ও একটি ঔষধ ফার্মেসি ও চম্পাতলি বাজারে দুইটি ওষুধের দোকান সহ মোট ৪টি প্রতিষ্ঠানে এ অভিযান চালিয়ে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণের উপস্থিতি টের পেয়ে আশেপাশে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন। এসময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান