রাজনীতির অগ্রসৈনিক রাসেল আকন্দের শুভ জন্মদিন
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
আজ ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুলাই ! গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য ও সাবেক বরমী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি "রাসেল আকন্দ"-এর জন্মদিনে রইলো অজস্র শুভেচ্ছা ও শ্রদ্ধা। রাজনৈতিক অঙ্গনে তার অবদান অবিস্মরণীয়। ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে ন্যায়বিচার, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে সংগ্রাম করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে অসংখ্য আন্দোলন-সংগ্রাম সফল হয়েছে, যা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। রাজনীতির পথ কখনও মসৃণ নয়—মামলা, হামলা ও প্রতিকূলতার মুখেও রাসেল আকন্দ দৃঢ়প্রতিজ্ঞ থাকেন জনসেবার ব্রত নিয়ে। তার সাহসিকতা ও ত্যাগ গাজীপুরবাসীর হৃদয়ে চিরভাস্বর। জন্মদিনের শুভক্ষণে আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক প্রজ্ঞা কামনা করি। আগামী দিনেও যেন তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে সংগ্রাম চালিয়ে যান—এই হোক আমাদের কামনা। "শুভ জন্মদিন, অবিসংবাদিত নেতা রাসেল আকন্দ"।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন