রাণীরবন্দরের স্বেচ্ছাসেবী সংগঠন Jagroto Bibek ( জাগ্রত বিবেক ) টিম এর পক্ষ থেকে ক্যানসারে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অসহায় ভ্যান চালক মোঃ বদিউজ্জামান এর পরিবারে নগদ অর্থ ১০,০০০৳ প্রদান!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর, রাণীরবন্দর মাছুয়া পাড়া নিবাসী ভ্যান চালক মোঃ বদিউজ্জামান এর স্ত্রী দীর্ঘদিন যাবত মুখে আলসারের সমস্যায় ভুগিতেছে। বর্তমানে ক্যানসারে রুপান্তর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়। অসহায় স্বামী এবং দুই পুত্র তাদের সামর্থ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান কিন্ত তাতেও চিকিৎসা পরিচালনা সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় লোকজন বাজার কালেকশন করে কিছু টাকা সংগ্রহ করে চিকিৎসা চলমান রাখেন এবং অপারেশন সম্পন্ন হয়। রাণীরবন্দরের স্বেচ্ছাসেবী সংগঠন Jagroto Bibek ( জাগ্রত বিবেক ) টিম কে বিষয় টি অবগত করলে সংগঠনের দায়িত্বশীলগন রোগীর চিকিৎসার সত্যতা যাচাই করে। যাচাই-বাছাই শেষে আমাদের জাগ্রত বিবেক টিম গত ২০/০৪/২৬ ইং রোজ,সোমবার দুপুর ২টায়, অসহায় বদিউজ্জামানের বাড়িতে হাজির হয়ে পরিবার টির হাতে নগদ ১০,০০০৳ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাগ্রত বিবেকের সম্মানিত, সভাপতি জনাব মোঃ শফিকুল আলম, সাধারণ সম্পাদক শাহ্ শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ এবং...দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় নিউজ জেলা প্রতিনিধি মাওলানা মোঃ আতিউর রহমান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান